ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে বৃহস্পতিবার অনুমানিক রাত ১২.১৫ মিনিট এর দিকে এই হামলা হয়। বিএনপির অফিসে তালা ভেঙ্গে ভিতরের চেয়ার ,টেবিল, ভাংচুর করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বকুল বলেন , স্বৈরচারী শেখ হাসিনার ও সাবেক স্বরাষ্টমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল এর মানবতাবিরোধী আপরাধের আন্তজার্তিক আপরাধ ট্রাইবুন্যাল এ ফাঁসির প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে । এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল হাকিম খান ও সাবেক উপজেলা সদস্যসচিব বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান ,অধ্যক্ষ আবু দায়েন মঞ্জু ,ছাত্রদলের আহবায়ক মোঃ হুমায়ন কবির সজিব, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ সোহাগ হোসেন সহ স্থানীয় বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মিরা।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম বলেন,এ ঘটনায় রাতে কিছু অজ্ঞাত দুস্কৃতিকারী হামলা চালিয়া চলে যায় । এখনো মামলা হয়নি ।আহনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments