আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদে স্থান পেলেন বঙ্গবন্ধুর নাতনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার ( ৯জুলাই ২০২৪০ ) ব্লুমবার্গ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যে গত সপ্তাহের জাতীয় নির্বাচনে লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করেন।টিউলিট লেবার পার্টির এমপি হিসেবে ছায়া মন্ত্রী হয়ে কাজ করেছেন। এবার তিনি নগরমন্ত্রীর দ্বায়িত্ব পাচ্ছেন।
৪১ বছর বয়সী টিউলিপ ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে কাজ করেছেন।
টিউলিপ ২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসন থেকে বিজয়ী হন।তারপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও লেবার পার্টি থেকে জয়ী হন।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments