আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানশাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। ধানশাইল ইউনিয়ন বিএনপির প্রবিন নেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, আতাউর রহমান, ছাত্রনেতা জহুরুল ইসলাম জনি, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মো,জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো, মাসুদ আরমান, কাংশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো,আব্দুল মোতালেব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো, আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি মো,দুলাল মন্ডল প্রমুখ। সমাবেশে বক্তব্যা বলেন,ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি'র নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লীন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দল খেকে তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে প্রতিহিংসার কারনে তাকে বহিষ্কার করা হয়। আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপি দুর্বল হয়ে পরেছে। অবিলম্বে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। নেতাকর্মীরা এবিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃস্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগন অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ধাইন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments