ফরিদপুর(পাবনা) প্রতিনিধিঃ একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাসুম আজিজ এর প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল মঙ্গলবার ফরিদপুর উপজেলা হল রুমে অনুষ্টিত হয় । উক্ত দোয়া মাহফিলে ও স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহ্জা¦ শামসুল হক টুকু,এমপি,মাননীয় ডিপুটি স্পিকার,বাংলাদেশ জাতীয় সংসদ। প্রধান অতিথি বলেন, মাসুম আজিজ এর স্মৃতি রক্ষা করা সবার দ্বায়িত্ব । মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সবাইকে আহবান জানান। বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন । আরো উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার , চাটমোহর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাস্টার , ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি,ফরিদপুর পৌর মেয়র খন্দকার কামরুজ্জামান মাজেদ ,ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মুরাদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মি ফরিদপুেরর গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মাসুম আজিজের সহধর্মিনী সাবিহা জামান এর আমন্ত্রনে উক্ত আনুষ্টানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা পাবনা উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন গোলাপ।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments