জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ৪০০০ হাজার মৎস্য চাষীর মধ্যে এবার ২০২২-২০২৩সালে উপজেলায় ৩জন মৎস্য চাষী শ্রেষ্ট চাষী হিসেবে ক্রেষ্ট পেয়ে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় ওই ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কুমার, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ
অফিসার কুমার প্রসূন দাস, উপজেলা মৎস্য সমিতির সভাপতি বিমল পোদ্দার, উপজেলা মৎস্য ব্যবসায়ী এনায়েত খান টুনটু, উপজেলা মৎস্য হ্যাচারি মালিক মেহেদী হাসান জুয়েল প্রমুখ। আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদানের জন্য প্রান্তিক মৎস্য চাষী মেহেদী হাসান জুয়েল, আ: হক ও একড়া গলদা কাপ-মিশ্র চাষী ক্লাষ্টার জালালাবাদকে উপজেলায় শ্রেষ্ঠ মাছ চাষী হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য-উপজেলায় ৪০০০হাজার মাছ চাষীদের মধ্যে এবার ২০২৩ সালে ৩জন মৎস্য চাষীকে শ্রেষ্ঠ চাষী হিসাবে এ বিরল সম্মননা দেয়া হয়েছে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments