প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর ফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি-জামায়াত সমর্থিত অধ্যাপক ড. মিজানূর রহমান সভাপতি এবং আওয়ামীলীগ সমর্থিত অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রোববার রাত আটটার দিকে রিটার্নিং অফিসার অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবাহান এ ফল ঘোষণা করেন।
কার্যনির্বাহী পদে ১৫ সদস্যের অন্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মহাঃ আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক মোহাঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. আব্দুল বারী।
এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, অধ্যাপক মোছাঃ খোদেজা খাতুন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
উল্লেখ্য নির্বাচনে সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন শিক্ষক ভোট প্রদান করেন। পরে গণনা শেষে রাতে এ ফল প্রকাশ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments