মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলায় কমিউনিটি ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ক্যাম্পেইন অবহিতকরণ সভা হয়েছে। ৩ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ট্রেনিং সেন্টারে এ অবহিতকরণ সভা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^ বিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজ এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচি অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন জুয়েল। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মোংলা মোঃ হাবিবুর রহমান। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, ডা. মোহাইমেন ইবনে মোস্তাফিজ, ডা. সিরাজুম মুনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোংলা সরকারি কলেজের শিক্ষক ড. অসিত বসু প্রমূখ। অবহিতকরণ সভায় বক্তারা বলেন একটু সচেতন হলেই জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার নিয়ন্ত্রন করা সম্ভব। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের চিকিৎসা সম্ভব। সভাপতির বক্তব্যে ডা. শাহিন হোসেন জুয়েল জানান ৩-৭ ডিসেম্বর জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচি পরিচালনা করা হবে। জরায়ু-মুখ ক্যান্সারের ভায়া টেস্ট’র জন্য ইতিমধ্যে ৪ হাজার ৭ শো ৬৫ জন রেজিস্ট্রেশন করেছেন। আমাদের টার্গেট হচ্ছে ৫ হাজার। আশা করছি ৭ ডিসেম্বরের মধ্যে ৫ হাজারের টার্গেট পূর্ণ করতে পারবো।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments