ডেস্ক রিপোর্টঃ দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখো মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় সিলেট বন্যা দুর্গত গ্রাহকদের যোগাযোগের জরুরী প্রয়োজনে ১০ মিনিট ফ্রি টক টাইম দিয়েছে গ্রামীণফোন । গ্রামীণফোন গ্রাহকরা যেকোন লোকাল নাম্বারে কল করতে এই ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন আজ সিলেটের বন্যার্দুগত গ্রাহকদের মধ্যে ফ্রি ১০ মিনিট বিতরণ করেছে। এই ফ্রি টক টাইম গ্রাহকরা আগামী ৩ দিন ব্যবহার করতে পারবেন। এই ভয়াবহ দুর্যোগে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্ত বন্যা ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক গ্রাহকই মোবাইলের ব্যলেন্স রিচার্জ করতে সমস্যার সন্মুখীন হচ্ছেন। গ্রাহকদের পাশে থেকে মোবাইল সেবার মাধ্যমে জরুরী প্রয়োজন মেটাতে গ্রামীণফোন ফ্রি মিনিট ব্যালেন্স বিতরন করেছে। এর মাধ্যমে বন্যাপীড়িত গ্রাহকরা তাদের প্রয়োজনগুলো মেটাতে পারবে বলে গ্রামীণফোন বিশ্বাস করে।
বিগত ৪-৫ দিনে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে যেখানে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়, বিটিআরসি, বাংলাদেশ সেনাবাহীনিসহ সকল সরকারী বেসরকারি সংস্থার সহায়তায় গ্রামীণফোনের কর্মীরা নিরলসভাবে নেটওয়ার্ক পুনস্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একই সাথে ভবিষৎ এ আরও বিকল্প উদ্যোগ গ্রহনের মাধ্যমে জাতীয় এই দুযোর্গ মোকাবেলায় কাজ করছে।
প্রতিষ্ঠানটি সিলেটের বন্যার্তদের যেকোন সহায়তায় যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগে টোল ফ্রি নাম্বারও প্রদান করেছে। নাম্বারগুলো হলো ০১৭৬৯-১৭৭২৬৬,০১৭৬৯-১৭৭২৬৭,০১৭৬৯-১৭৭২৬৮.
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments