ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১ এর ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৩ জন মেধা ও ১৪১ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) উপরেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১-এর ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃত্তির ১৩ টি মেধা ও ১৪১ টি সাধারণ বৃত্তির জন্য যারা মনোনীত হয়েছে। সেই সকল বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তথ্য আগামী ০৮-০৯-২০২৪ তারিখের মধ্যে পূরণের জন্য অতিসত্তর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, অবশ্যই শিক্ষার্থীর নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। উল্লেখ্য নিম্নলিখিত তালিকায় যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ২৭ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১১ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ১৬ জন, জীববিজ্ঞান অনুষদ থেকে ৯ জন, আইন অনুষদ থেকে ১৬ জন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে ১৯ জন, কলা অনুষদ থেকে ২৫ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৩১ জন মনোনীত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments