চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের আকবর শাহের সিটি গেইট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) ভোর পৌনে পাঁচটার দিকে এঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক মো. আলমগীর হোসেন এতথ্য নিশ্চত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানাগেছ। এরা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)।
নিহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানাগেছে। মাছ আনার জন্য তারা চট্টগ্রাম ফিশারি ঘাটে যাচ্ছিলেন ।
জানাগেছে, ভোরে সিটি গেইট এলাকায় ভ্যান-পিকআপের সংঘর্ষ হয়। পিকআপটি চট্গ্রামের দিক থেকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ্তে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্ত আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments