ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো-১। নাজমুল (২৬) ২। আরমান (৪০) ৩। রনি (৪৫) ৪। জহির ইকবাল ইকরাম (২৮) ৫। ওমর ফারুক (৪৫) ৬। বাবু (৫০) ৭। নাসির হালদার (২৬) ৮। আলম খান বেবি (২১) ৯। আসাদ (৪০) ১০। শামীম (৩২) ১১। শফিক (২৭) ১২। জাহাঙ্গীর (২২) ১৩। ইব্রাহিম (২১) ১৪। ফরিদ (২০) ১৫। পিন্টু (২৭) ১৬। সুজন (১৮) ১৭। আব্দুর রহমান নয়ন (৩৬) ১৮। মজিব (৩০) ১৯। সুজন (২৮) ২০। শাওন (৩২) ও ২১। ফারুক (৩৫)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments