শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন বিকেলে সীমান্তে নিয়মিত টহলের সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত নাভারণ হাসপাতালে পৌঁছান। তিনি আহত সদস্যের চিকিৎসার খোঁজখবর নেন এবং বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, "দায়িত্বরত অবস্থায় আমাদের একজন সদস্য দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।"
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ কালো মেঘ ও প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে সিপাহি শফিউল আলম আহত হন।
ঘটনার পর সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments