ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের শিক্ষার্থীদের আগামী ২৬ জুলাই বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিংয়ে অংশ নেয়ার আহবান জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩-এর অটাম বা উইন্টার সেমিস্টারে সুযোগ (কন্ডিশনাল বা কনফার্মড) পেয়েছে এমন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত করা ভার্চ্যুয়াল সেশনে এই ব্রিফিং দেয়া হবে।
যুক্তরাজ্যে জীবন গঠনের প্রস্তুতিকে স্বাচ্ছন্দ্যময় করতে এই ব্রিফিংয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি নির্দেশনা প্রদান করা হবে। এতে স্টুডেন্ট ভিসা আবেদন, থাকার জায়গা ও যুক্তরাজ্যের অ্যালামনাইদের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সম্পর্কিত জিজ্ঞাসার জবাব দেয়া হবে।
ব্রিফিংয়ে শিক্ষার্থীরা ভ্রমণ প্রস্তুতির নির্দেশনা, সঙ্গে নেয়ার মতো জরুরি জিনিসপত্র ও সাংস্কৃতিকভাবে মানিয়ে নেয়া সহ যুক্তরাজ্যে অবস্থান সম্পর্কিত প্রস্তুতি নিয়ে পরামর্শ সুবিধা পাবে। ব্রিফিং সেশনে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য স্বাস্থ্যসেবার সুযোগ এবং বিমা ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতার মতো স্বাস্থ্য ও নিরাপত্তার অত্যাবশ্যকীয় বিষয়গুলো নিয়ে জানার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
প্রয়োজনীয় জ্ঞান ও তথ্যাদি থাকার সাপেক্ষে সফলভাবে আবেদন নিশ্চিত করতে এ সময় একজন ইউকেভিআই (ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন) কর্মকর্তার কাছ থেকে স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়ার হালনাগাদ তথ্য ও নির্দেশনা পাবে অংশগ্রহণকারীরা। যুক্তরাজ্যের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও পরামর্শ নেয়ার সুযোগও থাকছে এ সেশনে। অ্যাকাডেমিকভাবে সফল হতে শিক্ষার্থীদের সামনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন তারা; পাশাপাশি, যুক্তরাজ্যে অবস্থানের সময়গুলো যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দিবেন।
স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিংয়ে নিবন্ধিত হতে শিক্ষার্থীদের ছবিতে সংযুক্ত কিউআর কোডটি স্ক্যান করতে হবে অথবা উল্লিখিত লিংকটিতে গিয়ে নিবন্ধন ফরম পূরণ করতে হবে: যঃঃঢ়ং://ঃরহুঁৎষ.পড়স/৩হৎশীধ৭ং
নিবন্ধনের পর তারা ভার্চ্যুয়াল সেশনে যোগদান সম্পর্কিত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাবে। যুক্তরাজ্যে জীবন গঠনের প্রস্তুতি নেয়া এবং দ্রæততা ও আত্মবিশ্বাসের সাথে শিক্ষা জীবন সম্পন্ন করার ক্ষেত্রে এ সেশন শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে।
-শেষ-
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
জুলিয়েট মন্ডল
কমিউনিকেশনস ম্যানেজার, সাউথ এশিয়া, ব্রিটিশ কাউন্সিল
ইমেইল: ঔঁষরবঃ.গড়হফড়ষ@নফ.নৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম
সম্পাদক বরাবর:
ব্রিটিশ কাউন্সিল:
বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ’ ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।
বিশ্ববিদ্যালয় প্রতনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার দায়িত্ব ছাড়লেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার, ১১ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পদন্নোতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
সব মন্তব্য
No Comments