স্টাফ রিপোর্টার: আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে আজ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করবে। আন্তর্জাতিকমানের অপারেটর নিয়োগ হলে বন্দরের গতিশীলতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্য খালাসের সময় কমে আসবে এবং বিশ্বের বড় বড় জাহাজ বন্দরে ভিড়বে। নতুন নৌ রুট তৈরি হবে, জাহাজ ভাড়া কমে আসবে। বন্দরে বার্ষিক ১৫ থেকে ২০ শতাংশ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পাবে।তবে এক্ষেত্রে যারা বর্তমানে কর্মরত আছেন তাদের চাকরির কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে ইতোপূর্বে যারা টার্মিনাল অপারেট করেছে বাংলাদেশ নৌবাহিনী তাদের থেকেও সহযোগিতা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশি কোম্পানির সাথে অদ্যাবধি কোনো চুক্তি সম্পাদিত হয়নি। বর্তমান সরকার কখনোই দেশ বিরোধী কোনো চুক্তি করবে না মর্মে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণের জীবনমানোন্নয়নে সরকার সময়োপযোগী নানা পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আরো গতিশীলতা আনা প্রয়োজন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের অপারেশনাল কার্যক্রমকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে কাজ করছে। দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সাথেও এনসিটি টার্মিনাল পরিচালনা বিষয়ে প্রাথমিকভাবে আলাপ আলোচনা চলছে এবং তারা কেবল সিপিএ’র অধীনে বিশ্বের উন্নত অন্যান্য বন্দরের ন্যায় চুক্তির মাধ্যমে নির্ধারিত মেয়াদে চট্টগ্রাম বন্দরেও কার্যক্রম পরিচালনা করবে। সার্বিক কর্তৃত্ব চট্টগ্রাম কর্তৃপক্ষের হাতে থাকবে বলে উপদেষ্টা উল্লেখ করেন। এ সময় উপদেষ্টা সাইফ পাওয়ারটেকের সাথে বন্দরের অন্যান্য চুক্তি অপরিবর্তিত থাকবে বলে জানান। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments