আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: জেলার নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রোববার (৯নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ টিম কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের মোট ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “উদ্ধার করা জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি—খালি চোখে আসল-নকল পার্থক্য করা প্রায় অসম্ভব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।”
পুলিশ বলছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এলাকায় জাল নোটের কারবার চালিয়ে আসছে। আসল নোটের মতো দেখতে এসব জাল মুদ্রা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যা স্থানীয় ব্যবসায়ীদেরও আতঙ্কিত করে তুলেছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments