রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হিংগার বিল নামের জলমহাল ইজারা দিয়ে দুই সমিতির নিকট থেকে খাজনা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হিংগার বিল নামক মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা।
আজ রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ধর্মপাশা উপজেলার অনুর্ধ ২০ একর আয়তন বিশিষ্ট হিংগার বিল জলমহালটি ১৪৩০ বাংলাসন হতে ১৪৩২ বাংলা সন পর্যন্ত ইজারা নেয়ার জন্য হিংরা বিল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা জলমহাল ব্যাবস্থাপনা কমিটি যাচাই বাছাই করে সমিতির নিবন্ধনের কাগজপত্র, সমিতির ঘর ও জলমহালের তীরবর্তী হিসেবে হিংরা বিল মৎস্যজীবি সমবায় সমিতি যোগ্যতার দিক দিয়ে প্রথম স্থান লাভ করে।পরে উক্ত সমিতির অনুকূলে হিংগার বিল জলমহালটি ইজারা প্রদান করা হয়। যথারীতি উক্ত সমিতির নিকট থেকে খাজনা আদায় করা হয়। আবেদনকারী অন্য দুই সমিতির মধ্যে যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ২ য় ও সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ৩ য় স্থান লাভ করে।
পরে যোগ্যতার দিক দিয়ে ৩য় স্থান অধিকারী সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ উক্ত জলমহাল ইজারা পাওয়ার জন্য জেলাপ্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ বরাবর আপিল করে।
আপিল করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার একক রিপোর্টের ভিত্তিতে সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে হিংগারবিল জলমহালের খাজনা নেয়ার নির্দেশ দেন জেলাপ্রশাসকের কার্যালয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল করার পর আমার(ইউএনওর)একক তদন্ত রিপোর্টের ভিত্তিতে সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে হিংগার বিল জলমহালের খাজনা নেয়ার নির্দেশ আসে জেলাপ্রশাসকের কার্যালয় থেকে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments