দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত অভিভাবক রজনী ইসলামের কবর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দল। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টায় বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে নিহত রজনী ইসলামের বাড়িতে যান। এসময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সবার প্রতি সমবেদনা জানান। পরে যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারী’র নেতৃত্বে প্রতিনিধি দলটি রজনী ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিহত রজনী ইসলাম সাদীপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। তিনি রাজধানীর উত্তরায় পরিবারসহ বসবাস করতেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। দুর্ঘটনার দিন স্কুল শেষে মেয়ে ঝুমঝুম ইসলামকে আনতে গিয়ে বিধ্বস্থ বিমানের লোহার টুকরোয় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন রজনী ইসলাম। মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দূর্ঘটনার আগে স্কুল ছুটি হওয়ায় সে স্কুলের বাইরে নিজেদের প্রাইভেট গাড়ীর কাছে অবস্থান করায় প্রাণে বেঁচে যায়। ছোট ছেলে এস এম রোহান একই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সেদিন অসুস্থ থাকায় স্কুলে যাওয়া হয়নি রোহানের। বড় ছেলে এস এম রুবাই ঢাকার একটি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নিহত রজনী ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদের মেয়ে।
রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম বলেন, বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে যশোর বিমান ঘাঁটির প্রতিনিধি দল এসে আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। পরে আমার স্ত্রীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসাথে আমার স্ত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
এ বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়ার আয়োজন করার কথা জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারী।
সেসময় ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, বিমান দুর্ঘটনায় নিহত রজনী ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ উপস্থিত থেকে তাদের সার্বিক সহযোগিতা করেছি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments