স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সকল ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছে। তিনি বলেন, দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা বিধস্ত হয়ে পড়েছে। দেশের মানুষ দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। আবার ইচ্ছে হলে, প্রতিনিধি পরিবর্তন করতে পারছেনা সাধারণ মানুষ। মেধাবী ও যোগ্যতা সম্পন্ন মানুষ কোথাও স্থান পাচ্ছে না। আবার মেধাহীন, দুর্নীতিবাজ আর অসৎ মানুষ দিনে দিনে আরো উপরে উঠছে। দেশের কোথাও জবাবদিহিতা নেই। জবাবদিহিতা না থাকার কারণে, দেশের প্রতিটি ক্ষেত্রে অনীয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালন নেই কোথাও, দেশে এখন দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে। তিনি বলেন, এমন দেশের জন্য আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম হয়নি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments