কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের সিক্স লেন সড়কে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় ১০ বছরের স্কুল ছাত্রী মারিয়া আক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিক্স-লেন সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতিতে চলা ইজিবাইকটি তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। প্রথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত মারিয়া উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং সে মোজাম্মেল মৃধার মেয়ে।
কলাপাড়া থানার এস আই জহিরুল ইসলাম জানান, তারা খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন। নিহত মারিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে। আর ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments