বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ``উদ্ভাবন সুরক্ষা, পেটেন্ট ফাইলিং ও শিল্প- অ্যাকাডেমিয়া সংযোগে নতুন দিগন্ত” এই উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইসিই ভবনের ৮ম তলায় রাইজ এর উদ্যোগে ‘‘ইন্টিলেকচুয়াল প্রোপার্টি ম্যানজমেন্ট অব বুয়েট” প্রকল্পের আওতায় উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুয়েটে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উদ্ভাবন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘এর মাধ্যমে বুয়েটের গবেষণা ফলাফল বাস্তব জীবনে প্রভাব ফেলতে সক্ষম হবে। তিনি আরও উল্লেখ করেন, জিপিএইচ ইস্পাতের সঙ্গে এই সহযোগিতা বুয়েট-এর অ্যাকাডেমিক উৎকর্ষকে জাতীয় উন্নয়ন লক্ষ্য ও বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিফলন।”
বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী উদ্ভাবন ব্যবস্থাপনার গুরুত্ব ও জাতীয় উন্নয়নে এই প্রকল্পের প্রভাব তুলে ধরেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবন ও গবেষণাকে বাস্তব শিল্প সমাধানে রূপান্তর করা সম্ভব হবে।
রাইজ এর পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম উল্লেখ করেন, এই প্রকল্প বুয়েটের সকল ডিন, ১৮টি বিভাগ ও ৮টি ইনস্টিটিউটকে যুক্ত করবে; যেখানে প্রায় ৭,০০০ শিক্ষার্থী ও ৫০০ শিক্ষক সরাসরি উপকৃত হবেন। পেটেন্ট ফাইলিং সহায়তা, আইনি পরামর্শ, কর্মশালা, ইনোভেশন কোহর্ট এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন বুয়েট রাইজ এর পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়-শিল্পখাত অংশীদারিত্বকে শক্তিশালী করবে, দেশীয় উদ্ভাবনকে সুরক্ষিত করবে এবং শিল্পায়নের জন্য নতুন পথ উন্মোচন করবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে সুরক্ষিত করা, পেটেন্ট ফাইলিং, উদ্যোক্তা উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সংযোগ এবং উদ্ভাবনের বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের প্রযুক্তি ও শিল্পখাতকে এগিয়ে নেওয়া।
এসময়ে বুয়েটের অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, ইনস্টিটিউট ও পরিদপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পস-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments