ডেস্ক রিপোর্ট: প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম) বিভাগের চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবিতে ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে রবিবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে আসা তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীরা জরো হয়ে ফল প্রকাশের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় এবং মানববন্ধন পালন করে। এসময় তারা বলেন, তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা ৪০ হাজার ১৯৯ জন। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করা জরুরী। অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। অনেকে বেকার অবস্থায় পরিবারের বোঝা হয়ে আছে। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করে নতুন আরেকটি নিয়োগ বিঞ্জপ্তি দেওয়া উচিত।
পরে দুপুরের দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন। সেই আশ্বাস মেনে নিয়ে বিকাল ৪ টায় কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
এর আগে গত ১০ আগস্ট একই দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশিদের অপর একটি অংশ। সে সময়ও তাদের একই আশ্বাস দেওয়া হয়েছিল।
আন্দোলনকারীর মধ্যে কয়েকজন সাংবাদিক তানভীর তুহিন কে জানান, দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ না করা হলে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments