ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলটির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা সদর, ফান্দাউক ও কুন্ডা এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নানকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পরিবর্তন করে এই আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কামরুজ্জামান মামুনকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে আসছেন তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা।
সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার ও উপজেলা পরিষদ চত্বরের সামনে কামরুজ্জামান মামুনের অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। ১১টার দিকে রাস্তা শহীদ মিনার ও পরিষদের সামনের সড়কের উভয় পাশে উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে তারা বিক্ষোভ করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-১ প্রার্থী বদল করে কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থী নাছিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান পূর্ববর্তী কোনো নির্বাচনে এলাকায় সক্রিয় ছিলেন না। ফলে মাঠপর্যায়ে তার সমর্থন নেই। তিনি বিগত তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে পরাজয় হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচনের যে প্রার্থী হারে সে কিভাবে ধানের শীষে প্রার্থী হয়।
এড. কামরুজ্জামান মামুন জানান, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। যে কারণে এখানকার মানুষ প্রার্থী বদলের দাবি জানিয়ে প্রতিনিয়তই কর্মসূচি পালন করছেন।
বিএনপির মনোনীত প্রার্থী এম. এ. হান্নান জানান, তৃণমূলে রাজনীতি করেও যে এমপি মনোনয়ন পাওয়া যায় সেটা বিএনপি'র হাইকমান্ড প্রমাণ করেছে। আশা করি প্রথমবারের মতো আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments