বরিশাল অফিস: শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেনের লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরনদীর উপজেলার সরিকল থেকে আসা ৬০ বছরের বৃদ্ধ রমনী দাস মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই রোগী আগে থেকেই মুমূর্ষু অবস্থায় ছিল। ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
জানাগেছে, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন ধরে যায়। এ সময় রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়োহুড়ি করে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা। এখন একই ওয়ার্ডের পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments