ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ রোড, পুরাতন কাচারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সহ সভাপতি আবু শামীম মোঃ আরিফ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলেও তারা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশে বসে এদেশের নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরী করতে ষড়যন্ত্র করছে। তাই সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে কোনোভাবেই যাতে এদেশে ফ্যাসিস্টদের ঠাই না হয়। বক্তারা বলেন, আজ অনেকেই নানা প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। জনগনের চাহিদানুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনে এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments