ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ গত ৩১ মার্চ প্রকাশ্যে কলেজ গেটের সম্মুখে বহিরাগতদের ছুরিকাঘাতে ফুলতলা এম এম কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স পড়ুয়া ছাত্র সৈয়দ আলিফ রোহানকে হত্যা প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে গতকাল শনিবার বেলা ১২ টায় কলেজের উদ্যোগে ফজলুল বারী মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সেলিম মহলদার, অভিভাবক সদস্য এম এম মোনায়েম, লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ড. জাকির হোসেন খাঁন, ফিরোজা আক্তার বানু, গাজী মামুনুর রশিদ, ফুটলাল দত্ত, প্রভাষক চিরা চ্যাটার্জী, প্রদ্যুৎ কুমার রুদ্র প্রমুখ। শেষে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments