স্টাফ রিপোটার: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া মিয়ান আরাফিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের একাধিক কর্মকর্তা। আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মিয়ান আরাফি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।
শনিবার (২৮ অক্টোবর) হেঁটে গিয়ে বিএনপি অফিসে বসে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে বিএনপির পাশে দাঁড়ান।
আর আজ অসুস্থতার ভান ধরে হুইল চেয়ারে বসে বৃদ্ধ লোকের ছদ্মবেশে দেশত্যাগ করতে যান।
উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া আরাফির পুরো নাম জাহিদুল ইসলাম আরাফি। তার ডাক নাম বেল্লাল। সে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন এবং বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।
যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝেমধ্যেই দেশে আসেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments