নোবিপ্রবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন নীলদলের উদ্যোগে এতিমখানায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর বাংলাবাজারে দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নীলদলের সভাপতি ড. এমডি মাসুদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। নোবিপ্রবি নীলদলের সদস্য শিক্ষকমণ্ডলী এবং মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ৪০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। মাদ্রাসার খতিব তাঁর বক্তব্যে নীলদলের এরূপ ব্যতিক্রম ধর্মী আয়োজনের সন্তুষ্টি প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নীল দলের নেতৃবৃন্দ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষদের সাথে নিয়ে ইফতার মাহফিলের এরূপ আয়োজন সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তুলতে সাহায্য করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয়।
এই মহতী আয়োজনে নানাভাবে সহায়তা করার জন্য নীলদলের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন এবং পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে অভিনন্দিত করে নীলদল কার্যকরী পরিষদ।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments