কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের দূর্নীতির পক্ষে দেয়া বক্তব্য সংবাদে প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শুক্রবার (৪ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক অনিক কুমার দাস স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি'র সভাপতি মুক্তা বাড়ে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুস্মিতা মরিয়ম এই প্রতিবাদ জানান।
উক্ত বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন “এই ঘটনার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। সেখানকার ভিসি তার বক্তব্যে বলেছিলেন দুর্নীতি হচ্ছে বলে দেশে উন্নয়ন হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এধরনের বক্তব্য লজ্জাজনক। এটা প্রমাণ করে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এধরনের দলদাস দিয়ে পূর্ণ। তারা একদিকে উন্নয়নের ঢোল পেটায়, দুর্নীতির সাফাই গায় আর সেই সত্য কেউ তুলে ধরনের বলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়া হয়। আওয়ামী লীগের অন্যায়, ফ্যাসিবাদী শাসন রাষ্ট্রকাঠামোর প্রতিটি শাখা-প্রশাখায় স্বৈরাচারী মনোভাব তৈরি করেছে।”
এছাড়া সংগঠনটির নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments