স্টাফ রিপোর্টার: রাজধানীর বংশালে বাকীতে ইয়াবা সরবরাহে অস্বীকার করায় মোঃ হীরা নামক এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জীবন মিয়া(৩০)। এছাড়া গ্রেফতারকৃতের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ আগষ্ট) ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ০৮টায় বংশাল থানাধীন মালিটোলাস্থ ৪৮ নং গোলক পাল লেনে ঘাতক মোঃ জীবন মিয়া মাদক বিক্রেতা মোঃ হীরার কাছে বাকীতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে। কিন্তু সে বাকীতে ইয়াবা ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক জীবন ধারালো চাকু দিয়ে মাদক বিক্রেতা মোঃ হীরার বাম গালে, বুকের বাম পাশে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। দ্রুত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই হীরা মারা যায়।
এ ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করা হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ আগস্ট) কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকা হতে ঘাতক মোঃ জীবন মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জীবন মিয়াকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধি মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments