টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের ১১তম অধিবেশনে অংশগ্রহণ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। শুক্রবার (৬ অক্টোবর) সিলেট এর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপ ২০২৩-এর ২য় দিনের অধিবেশনে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত থেকে টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এমপি টিটু। তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া সমৃদ্ধি ও স্থিতিশীলতার নীতি অনুসরণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা শান্তির সংস্কৃতি প্রচারের মাধ্যমে এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলছি। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করাই এই সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সভাপতিত্ব দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং অধিবেশন চেয়ারম্যান শ্রী শোরাইয়া ডোভাল। এছাড়াও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments