ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের মাঠ পর্যায়ের একমাত্র প্রচার প্রতিষ্ঠান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।সারাদেশে ৬৮ তথ্য অফিস সড়ক প্রচার বা মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচার করছে।এছাড়া, তথ্য অফিসগুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে। ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে জনসচেতনতামূলক নানা কনটেন্ট। এরই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সদরদপ্তরে 'ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে আমাদের করণীয়' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের এসবিসি কনসালটেন্ট জনাব রাজওয়ান নবীন। কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব হাছিনা আক্তার। কর্মশালার শেষে অধিদপ্তরের মহাপরিচালক ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
সব মন্তব্য
No Comments