লভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের বিরুদ্ধে প্রতিপক্ষ মনিরুজ্জামান মুনতাজকর্তৃক মিথ্যা হয়রানিমূলক সংবাদ সম্মেলন ও প্রাণনাশের হুমকির প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পিয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠেনের নেতৃবৃন্দ।
আজ রোববার বিকেলে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল করিমের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ০৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে আমাদের নামে যে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের সংবাদ সম্মেলন।
আপনারা জানেন ২০১৬ সাল থেকে
স্বৈরাচারি সরকারের পেটুয়া বাহিনি পুলিশ দিয়ে আমাদের বাড়ি ছাড়া করেছে এবং দৌলতপুর থানায় মিথ্যা নাশকতা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। যে ব্যক্তি ( মনিরুজ্জামান মুনতাজ) আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ৫ তারিখের আগ পর্যন্ত সেসহ তাদের রাজপথে পাওয়া যায় নি তারা বুলবুল, রেজাউল চৌধুরী ও টোকেন চৌধুরীর নির্বাচনে তারা সক্রিয় ভূমিকা রেখেছে অনেক প্রমান আছে। আওয়ামীলীগ সন্ত্রাসী
নিয়ে আমাদের উপর যে নির্মম অত্যাচার করেছে তা বলার মতো নয়। আমার অফিস ও গোডাউনে রাতে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার বড় ছেলের
ডিস ও নেটের অফিস ভেঙ্গে লুট করেছে। তার কোনো প্রতিবাদ করতে পারি নাই। দিনের আলোই বুলবুল, রবজেল সহ তার সন্ত্রাসী বাহিনী কামালপুর বাজার থেকে অটো বাইক কেড়ে নিয়ে বিক্রয় করেছে। একটি কথা না বললেই না জলিল হত্যার কথা বলা হয় ইতিপূর্বে আওয়ামীলীগ সভাপতি লালু, বুলবুল বলেছে এখন
এরা শুরু করেছে, জলিল কে কারা মেরেছে দিনের বেলায় তা অনেকেই দেখেছে। যাহারা হত্যা করেছে তাদের সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ করছে।
এছাড়াও বিগত ইউপি নির্বাচনে আমাকে হত্যার হুমকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ভোটের আগের দিন ভোট বর্জন করায় যা দৌলতপুর থানা বিএনপির সিনিয়র
নেতৃবৃন্দ অবগত আছেন। মাদক ব্যবসায়ী এনামুলকে জনতা পিটিয়েছে সে বর্তমান চেয়ারম্যান বুলবুলের সন্ত্রাসী ক্যাডার এবং যাকে বিএনপির ৬নং ওয়ার্ডের
সভাপতি বলা হচ্ছে সে আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি।
আমি দৃষ্টি আকর্ষণ করছি জেলা বিএনপি'র আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের। আমরা এ সমস্ত বিষয় নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ ও জোর বিচারের দাবি জানাচ্ছি।
এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
সব মন্তব্য
No Comments