আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে বাজিতখিলা ইউনিয়নে মির্জাপুর মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মাসুদুর রহমান (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শনিবার (৪ জুন) সকাল ১০ টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ ঘটিকার সময় একটি পিকআপ ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে মাসুদুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। মাসুদ উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘুরিয়া গ্রামের মো. মতিউর রহমান দোকানদারের ছেলে। নিহত মাসুদ সদর উপজেলার তাতালপুর বাজারে অবস্থিত তাতালপুর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ইন্টার ২ বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত মাসুদ কলেজে মডেল টেস্ট পরিক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যুগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মির্জাপুর নামক স্থানে পৌছা মাত্র একটি আমবাহী পিক-আপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে পিক-আপের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহালের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments