নিতিশ চন্দ্র র্বমন পঞ্চগড় প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের নজরে আনেন। তকসেখানে যদি আমাদের দলের লোকেরাও জড়িত থাকে তাহলে আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না।
তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শাস্তি ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত ওই সভায় আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যফ্রন্ট আটোয়ারী উপজেলা শাখা।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশের শান্তি ও শৃংখলা বিঘ্ন করছে যে কোন উপায়ে যে কোন অপরাধের মাধ্যমে হোক আমাদের দলের সদস্য তারা হতে পারে না। যদি এমন কোন ঘটনা আপনারা জানতে পারেন, আমাদের দলের কোন লোক এর সাথে জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।
তিনি আর বলেন, ৫ আগষ্টের আগে বিগত ১৫ বছর সারা বাংলাদেশ আতংকের মধ্যে ছিল। যেটা আমরা কোন সময় দেখিনি। এই আতংকের মধ্য থেকে আমাদের দামাল ছেলেরা শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ মুগ্ধ এবং আরও যারা শহীদ হয়েছেন হাজার হাজার ছাত্র জনতাকে স্মরণ করে বলছি তারা বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাল্টে দিয়েছে।
তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতার জন্য আমাদের ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে। এই স্বাধীনতা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যফ্রন্ট আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক হরেন্দ্র নাথ ঘোষ অলেন বাবুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আটোয়ারী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ কুমার রায় হিরু, শিক্ষক তারা মোহন বর্মন, এ্যাডভোকেট রাজেশ রায় প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হিরু রঞ্জন ঘোষ। এ সময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, আটোয়ারী উপজেলা বিএনপির আহবায়ক এ জেড এম বজলার রহমান জাহেদ, সদস্য সচিব কুদরত ই খুদা, সদস্য কাজী নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী প্রমূখ।
পরে ব্যরিস্টার মুহম্মদ নওশাদ জমির আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছয়টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments