ডেস্ক রিপোর্ট: বাস মালিকদের শর্ত সাপেক্ষে "হাফ ভাড়া" নেওয়ার ঘোষণাকে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার ঘৃণ্য কৌশল হিসেবে অভিহিত করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দন প্রিন্স আজ ১ ডিসেম্বর সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে বলেন, মালিকদের কৌশলী এই সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীদের দাবির সাথে প্রতারণা করা। গণপরিবহনে হাফ ভাড়া বাংলাদেশের ইতিহাসে একটি স্বীকৃত অধিকার, কোন দয়া দাক্ষিণ্য নয় যে তা বাস্তবায়নের জন্য শর্ত প্রয়োজন হবে। রাত ৮ টার পরে কি ছাত্ররা অছাত্র হয়ে যায়? যদি কেউ ক্লাস শেষে বা ছুটির দিনে লাব্রেরিতে পড়তে চায় বা কোন প্রজেক্টে কাজ করতে চায়, তাহলে সে কেন রাত ৮ টার পর ফুল ভাড়া দিবে? আর ঢাকার বাইরের শিক্ষার্থীদেরকে কেন এই অধিকার থেকে বঞ্ছিত করা হবে? এর কোন সদুত্তর নেই। শিক্ষার্থীদের দাবি, সকল গণপরিবহনে সারা বছর শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে। সেই ভাড়া কার্যকর করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার নির্লিপ্ত ভূমিকায় থেকে মূলত পরিবহন মালিকদের স্বার্থই রক্ষা করে চলছে বরাবরের মতই।
নেতৃবৃন্দ বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা যে, যেই দল মুক্তিযুদ্ধের চেতনার নাম জপে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, তারাই মুক্তিযুদ্ধের অন্যতম পটভূমি ১১ দফা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এখন তারা পরিবহন মালিকদেরকে দিয়ে এই ছল চাতুরির ঘোষণা দিয়ে আন্দোলনকে কৌশলে ভিন্ন পথে নিয়ে যেতে চাচ্ছে। ইতিপূর্বে ২০১৮ সালের সড়ক আন্দোলনেও একই কৌশল অবলম্বন করা হয়েছিল। ফলে সে সময় যত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনটাই বাতবায়িত হয়নি। সড়কে মৃত্যুর মিছিল একটুও হ্রাস পায়নি। সেই অভিজ্ঞতা ছাত্র সমাজের আছে, তাই তারা দ্বিতীয়বার ছল চাতুরির ফাঁদে পা দিবে না। রাজপথে আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments