স্টাফ রিপোটার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্টোরেলে ভ্যাট বসালে সুনাম ক্ষুন্ন হবে। তিনি বলেন, এনবিআর মেট্টোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে, এটা হতে পারেনা, ভুল সিদ্ধান্ত। মন্ত্রী রোববার রাজধানীর একটি হোটেলে ÔBranding Seminar on Dhaka Metro Rail: A Step Towards Transforming TransportationÕ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
মন্ত্রী বলেন, ভারতে মেট্টোরেলে কা ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই আমরা কেনো করবো।আমা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের, ২০৩০ সালে দৈনিক প্রায় ৫২ লাখ ৪০ হাজার যাত্রী দ্রুত, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে মেট্রোরেলে যাতায়াত করার লক্ষ্য অর্জনে সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ।
মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী জানান আগামী মাসে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল জাপান সফরে যাবেন এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্ত্রী এ সময় এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জাপান সরকার এবং জাপান ইন্টারন্যাশন্যাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে, এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক মোঃ আফতাবউদ্দিন তালুকদারসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ডিএমটিসিএল এর পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ, উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি, পরামর্শক ও নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments