সিলেট অফিস: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযানে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শুক্রবার, ১৩ জুন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, টহল দল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে। আহত চোরাকারবারির পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments