স্টাফ রিপোর্টার : আজকের পর থেকে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় বিএনপি- জামায়াতকে মাঠে নামতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন এমপি কাজী মনিরুল ইসলাম মনু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ।
বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ি থানার ৪৮,৪৯,৫০,৬১,৬২,৬৩,৬৪ ও ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আওয়ামী লীগ রাজপথে আপনাদের মিছিল মিটিং করার সুযোগ দিয়েছে। এই সুযোগের অপপ্রয়োগ করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছেন আপনরারা। বক্তব্য দিয়ে বলছেন আওয়ামী লীগ দূর্বল হয়ে গেছে। এবার ঠেলা বুঝবেন, আর কোনো সুযোগ নয়,এবার আপনাদের বিরুদ্ধে আমরাও পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে থাকবো।
তবে বিএনপি-জামায়াত উস্কানিমূলক কর্মকাণ্ড না করে শান্তিপ্রিয় কর্মসূচি পালন বাধা দেওয়া হবে না।
৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, র পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রফিকুল ইসলাম, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীম, দনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর বাকের ও সাধারণ সম্পাদক এ কে খান জয়,মাতুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত, আওয়ামী লীগ নেতা মো: জিয়াউদ্দিন জিয়া,এস এম আলী হোসেন রানা, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশফাকুর রহমান ভুট্টা, রোরহান বেপারীসহ যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments