ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন এবং ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের রাণাঙ্গনে মুজিবনগরে সেই সরকারের শপথ গ্রহণ মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মহান ঘটনা। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, জাতীয় নেতা অধ্যাপক সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান, জাতীয় নেতা মনসুর আলীসহ নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্রের ন্যায্যতা আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করেছিল। তারা বলেন, অস্থায়ী বাংলাদেশ সরকার পাকিস্তান হানাদার বাহিনীর দখল থেকে বাংলাদেশ মুক্ত করার লক্ষ্যে সংঘটিত মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত করে বিজয়ী করতে উচ্চ রাজনৈতিক প্রজ্ঞা ও রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করেছিলেন। তারা বলেন, অস্থায়ী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রও বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। বাংলাদেশ ও আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনো দেশের লিখিত স্বাধীনতার ঘোষণা নাই। তারা বলেন, স্বাধীনতার এই মহান ঘোষণাপত্রের ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল। জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান, অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র ও সেই ঘোষণাপত্রের ভিত্তিতে প্রণীত স্বাধীন বাংলাদেশের সংবিধানের আলোকে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments