বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ( ২১ জুন ) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় হয়।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরূল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি একথা জানানো হয়।
এতে বলা হয়, রবিবার থেকে কলেজের এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সাথে আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারি শিক্ষার্থী এবং বিদেশী শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments