ডেস্ক রিপোর্ট: চলতি বছরের ডিসেম্বর মাসে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধিদের নিয়ে ঢাকায় তিন দিনের একটি আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্ঠা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস’কে আমন্ত্রণ জানানো হবে। আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় সোমবার (২১ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ- এর সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ঢাকার একটি হোটেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সফল বাস্তবায়নে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। এই সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধি ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, এ অঞ্চলের ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতামূলক মনোভাব জোরদার এবং উচ্চশিক্ষার অগ্রগতির ক্ষেত্রে করণীয় নির্ধারণে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অর্থায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments