স্টাফ রিপোর্টার: ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস চালু হচ্ছে। রোববার ( ২৯ জুন ) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিরেন। ওনাদের সাথে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল।
তিনি বলেন, এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন; আলোচনা করছেলেন। এই আরোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আইন উপদেস্টা জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করেবা।তা চূড়ান্ত করে টুর্কের কাছে তা পাঠানো হবে।
উপদেষ্টা আসিফ নজরুল আমা প্রকাশ করে বলেন,দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
তিনি জানান, এই সমঝোতা স্বাক্ষরের পর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রাথমিকভাবে এটা হবে তিন বছরের জন্য।
তিন বছর পর দুই পক্ষই যদি মনে করে নবায়ন করা দরকার তাহলে এটা বিবেচনা করে দেখতে পারে বলেও জানান তিনি। মানবাধিকার অফিস চালু হলে সুবিধাটা বেশী, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্গনের যে ক্ষেত্রগুরো , ওরা সরাসরি তদন্ত করতে পারবে।
বর্তামানে ১৬টি দেশে মানবাধিকার পরিষদের এ ধরনের কার্যালয় রয়েছে। দেশগুলো হচ্ছে-বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়া।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments