ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমকে বিবাহ বিচ্ছেদের জন্যে রেকর্ড পরিমাণ অর্থ গুণতে হচ্ছে।
যুক্তরাজ্যের হাইকোর্ট মঙ্গলবার তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইন ও সন্তানদের ৭৩ কোটি মার্কিন ডলার দেয়ার নির্দেশ দিয়েছে। বিবাহবিচ্ছেদ চ’ড়ান্তের জন্যে এ অর্থ বিশ্ব ইতিহাসের মধ্যে সর্বোচ্চ।
প্রিন্সেস হায়া (৪৭) জর্ডানের সাবেক বাদশাহ হুসেইন বিন-তালালের মেয়ে। ৭২ বছর বয়সী ধনকুবের রশিদ আল-মাখতুমের ছয় স্ত্রীর মধ্যে তিনি কনিষ্ঠতম। প্রিন্সেস হায়া দুই সন্তান নিয়ে ২০১৯ সালে দুবাই ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি বর্তমানে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের সুরিতে একটি বিলাসবহুল বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করছেন।
যুক্তরাজ্যের হাইকোর্ট বলছে, দুবাই শাসককে বিবাহবিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে ৭৩ কোটি মার্কিন ডলার প্রদান করতে হবে । এ ছাড়া লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কেনসিংটন প্রাসাদের পাশের একটি বিলাসবহুল বাড়ি ও সুরির বাড়িটির নিয়ন্ত্রণ থাকবে হায়ার হাতে।
বিচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রিন্সেস হায়া। তিনি সংবাদমাধ্যমের কাছে জীবন সংশয়ের আশঙ্কার কথা তুলে ধরে বলেছেন, দুবাই ছাড়ার পরও তাঁকে এবং তাঁর সন্তানদের অপহরণের হুমকি দিয়েছেন রশিদ আল-মাখতুম।
এ কারণে প্রিন্সেস হায়াকে নিজের ও সন্তানদের নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এর আগে চলতি বছর এক রায়ে যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছিলো, দুবাইয়ের শাসক রশিদ আল-মাখতুম প্রিন্সেস হায়া, তাঁর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ব্যক্তি এবং আইনজীবীদের মুঠোফোন স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে বেআইনিভাবে হ্যাক করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রশিদ আল-মাখতুম। সেই সময় তিনি বলেছিলেন, প্রিন্সেস হায়ার ক্ষতিসাধনের ইচ্ছে তাঁর নেই।
দুবাই শাসক বিচ্ছেদের শুনানিতে উপস্থিত ছিলেন না। এর আগে তিনি বলেছিলেন, সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া ও সন্তানদের ব্যয়ভার বহন করে আসছেন।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামের ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেলা ১১টায় রাজ্যপাল আর. এন. রবি তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য ...
আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পালাবদল ঘটেছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ শনিবার ৯ মে তিনি আনুষ্ঠান ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার ৮ মে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্য ...
সব মন্তব্য
No Comments