নোবিপ্রবি প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবসে সবাই যখন প্রিয়জনদের নিয়ে ব্যস্ত, সে সময় ‘প্রতিবাদী র্যালি ও বিক্ষোভ সমাবেশ’ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিঙ্গেলদের সংগঠন ‘প্রেমবঞ্চিত সংঘ, নোবিপ্রবি’।
আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রতিবাদী র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় উপাসনালয়, বিবি খাদিজা হল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ও ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রদক্ষিণ করে আবারো শান্তিনিকেতনে এসে শেষ হয়। এসময় তারা ‘প্রেমের নামে প্রহসন ভেঙ্গে দা’, অশ্লীলতার গদিতে, আগুন জ্বালাও একসাথে, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’সহ নানা শ্লোগান দিতে দিতে থাকেন।
প্রতিবাদী র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কাপলরোডের পাশে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতারা।এসময় সংগঠনটির সভাপতি সাকিব আল হাসান,সহ-সভাপতি হিমেল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুর রহমান সহ প্রেমবঞ্চিত সংঘের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments