মো.পাভেল ইসলাম রাজশাহী: শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলা মামলায় গ্রেফতার বাকি সাত খেলোয়াড় জামিন পেয়েছের।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-৩ বিচারক লিটন হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন মহানগরীর পাচানি মাঠ এলাকার আলী আজম (১৯), হাজরাপুকুর ডাবতলা এলাকার আকাশ আলী মোহন (২০), মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার খাদিজা খাতুন (১৮), রাজশাহী মহানগরীর বখতিয়ারবাদ মালদা কলোনি এলাকার পাপিয়া সারোয়ার পূর্ণিমা (১৯), ছোটবনগ্রাম উত্তরপাড়ার দিপালী (১৯), বড় বনগ্রাম রায়পাড়া এলাকার সাবরিনা আক্তার (১৯) এবং হাজরাপুকুর ডাবতলা এলাকার রমজান (১৯)।
আসামিপক্ষের আইনজীবী মাইনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আদালত সাত আসামিকে জামিন দিয়েছেন। কারাগারে জামিনের কাগজ পৌঁছালে তারা মুক্তি পাবেন। কিছু আইনি জটিলতার কারণে আমাদের জামিন আবেদন করতে বিলম্ব হয়েছে।
এর আগে সোমবার (৬ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক মোহা. হাসানুজ্জামান পাঁচজনের জামিন মঞ্জুর করেন।
রোববার (৫ মার্চে) রাজশাহী রেলওয়ে স্টেশনে জিআরপি পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে ১২ খেলোয়াড়ের বিরুদ্ধে।
এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। পরে ওই ১২ খেলোয়াড়কে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments