রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন অক্ষুন্ন রেখেছে। সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ে গড় পাসের হার ৯০.৭২ ভাগ। বিদ্যালয়ের জেনারেল শাখায় ১৫ জন ও ভোকেশনাল শাখায় ৫ জন মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। জিপিএ-৫ প্রাপ্তরা হলেন: জেনারেল শাখার শিক্ষার্থী আফিফা আক্তার, রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, ইলমি আরা খান,মরিয়ম ইসলাম মুনিরা,শ্রাবনী কর্মকার, সুবহা জারিন, পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, রাইশা, শারিয়া ইসলাম ও নাজাত ইসলাম স্মরণ। এছাড়া ভোকেশনাল শাখার জিপিএ-৫ প্রাপ্তরা হলেন অনামিকা হালদার,তাজনুর, মালিহা,আফসানা ও মারিয়া। প্রসঙ্গত, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২০২৩ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হার যেখানে মাত্র ৫৬.৩৮ ভাগ সেখানে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৯০.৭২ ভাগ গড় পাসের হার অর্জন করে চমক সৃষ্টি করেছে। দীর্ঘ বছর ধরে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অক্ষুন্ন রাখছে। এ বছরও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী , শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা উচ্ছ্বসিত।
শিক্ষার্থীরা তাদের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে শিক্ষক মন্ডলী,ম্যানেজিং কমিটি ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীর উচ্চ শিক্ষার স্তরেও যেন তারা এ কৃতীত্ব ধরে রাখতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার এসএসসি পরীক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, অদম্য ইচ্ছে শক্তি, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের সচেতনতায় তাদের এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি
আগামীতেও বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের এ অর্জন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন তালুকদার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের এ ধারাবাহিক
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments