সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামী ২৩ জুলাই নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্রসংসদের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কলেজ ছাত্র সংসদের প্রধান নিবার্চন কমিশনার ড. মোঃ রফিকুল ইসলামের কাছে এই মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার মনোনীত ভিপি পদ প্রার্থী মোঃ মাসুম আলী, প্রোভিপি রেখা খাতুন, জিএস উম্মে আমারা ইসলাম সুখি, এজিএস নাঈম হোসেন, সহ ছাত্রলীগের মনোনীত ১৩ সদস্যের প্যানেল প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যডভোকেট শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, শুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোফাজ্জল হোসেন মোফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রৌওনুক হাসান হারুন, জিএ কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মহিমুদুল হাসান মামুন, মনির হোসেন, বর্তমান সভাপতি,সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments