শিমুলিয়া টুরিস্ট ঘাটে উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীসেবা নিশ্চিতকরণে গৃহীত প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে আজ ১৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–ষাটনল–মোহনপুর–এখলাসপুর–চাঁদপুর এবং শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–বরিশাল নৌপথে ৩ (তিন)টি যাত্রীবাহী লঞ্চ চলাচলের উদ্বোধন করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। বিশেষ করে যাত্রীদের ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments