মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৩০ মে স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথভাবে পালন উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ মনোনীত পদপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ম যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল , উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি’র যুগ্ম- জবেদ আলী, মোশারফ কমিশনার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি,সেক্রেটারি সহ নেতাকর্মীরা।
সভাতে, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments