ডেস্ক রিপোর্ট: লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) এঘটনা ঘটে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বতী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ড-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এ।
বাংলাদেশে জুলাই গণঅভ্যূত্থানের এক বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময় অনুষ্ঠানে যোগ দেন। এ সময় আওয়ামীলীগের কর্মীরা সোয়সের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। অনুষ্ঠানে আসার সময় উপদেষ্টার গাড়ির কোন সমস্য হয়নি। সোয়াস অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments